নেপালের সাম্প্রতিক পরিস্থিতিতে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা কার্যক্রম
Md Abu Sayed
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2026 | সংবাদটি দেখেছেন : 29
নেপালের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ছওয়াব ফাউন্ডেশন তার মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নুয়াকোট জেলার ৫নং ওয়ার্ডে ৯২টি পরিবারের মাঝে জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও ১০০টি ফুড প্যাক বিতরণ করেছে।
এ সময় ১০০টি ফুডপ্যাক এর পাশাপাশি ২৩টি পরিবারকে রান্নার চুলা, অপর ২৩টি পরিবারকে তাবু, সোলার লাইট ও ম্যাট্রেস, অপর ২৩টি পরিবারকে হাইজিন প্যাক এবং অপর ২৩টি পরিবারকে কম্বল প্রদান করা হয়। সংকটকালীন সময়ে ৯২টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করা হয় যা পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটাতে এবং তাদের কিছুটা স্বস্তি দিতে সহায়ক হবে।
উক্ত মানবিক সহায়তা কার্যক্রমে ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার জনাব লোকমান হোসাইন তালুকদার উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
নেপালের স্থানীয় সহযোগী সংস্থা Nepal Development Society (NDS)-এর সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়েছে।
ছওয়াব ফাউন্ডেশন মনে করে, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ধর্ম, বর্ণ, দেশ ও জাতির সীমারেখা পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ছওয়াব ফাউন্ডেশন প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতে নেপালের আরও বেশি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :